বুনিয়াদপুরে বুথ ভিত্তিক কর্মীসভা করলেন মমতা

বুনিয়াদপুরে বুথ ভিত্তিক কর্মীসভা করলেন মমতা


দেশে ২৮ জনের শরীরে কোরোনার সংক্রমণ দেখা যাওয়ায় জনগণকে সচেতন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী। জরুরি বৈঠক করছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সময় বুনিয়াদপুরের বুধ ভিত্তিক কর্মীসভা করতে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “দিল্লির হিংসা ভুলিয়ে দেওয়ার জন্য কোরোনা কোরোনা চলছে। দিল্লির ঘটনা ঢাকতে অনেকে কোরোনা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ অনেকে কোরোনা কোরোনা করে বেশি মাথা ঘামাচ্ছে। সংবাদ মাধ্যমের একাংশ বিষয়টি নিয়ে মাতামাতি করছে। নিশ্চয়ই এটা একটা রোগ। সারা পৃথিবী চিন্তা করছে। যখন হবে নিশ্চয়ই বলবেন। আমরা চাই এর ওষুধ বের করা হোক। আমরা রোগকে রোগের মতো দেখি। আমরা চাই না বাংলায় কারও কোরোনা হোক। কিন্তু তাই বলে, যারা মরে গেল, তাদের কিন্তু কোরোনা হয়নি। এতগুলো মানুষ যাদের খুন করা হল। তাঁদের কিন্তু ডেঙ্গি বা সোয়াইন-ফ্লুতে মৃত্যু হয়নি। তাঁরা যদি কোরোনার মতো মারণ রোগে মারা যেতেন, তাহলে মনকে সান্ত্বনা দেওয়া যেত একটা অসুখ বেরিয়েছে, তার কোনও চিকিৎসা নেই, ওষুধ নেই তাই মারা গেল।” তার অভিযোগ দিল্লিতে মৃত্যুর ঘটনাকে ঢাকতেই করোনা করোনা করে বেশি প্রচার চলছে।


 তৃনমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ভিত্তিক কর্মীসভা করলেন দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার জেলার বুনিয়াদপুর ফুটবল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভায় লক্ষাধিক কর্মী জমায়েত হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অর্পিতা ঘোষ সহ জেলা তৃণমূলের অনান্য নেতা নেত্রীরা। এদিন কর্মীসভার মঞ্চে তিনি বলেন দিল্লির গণহত্যাকে কোরোনা ভাইরাসের আতঙ্ক দিয়ে ঢাকার চেষ্টা করছে বিজেপি।


অপরদিকে আগামী বিধানসভা ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় বাম কংগ্রেস বিজেপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ওরা ( বিজেপি ) টার্গেট করেছে ২০০ টি আসন। ৯৪ টি আসনে সমঝোতা করবে। তৃণমূল কংগ্রেস জন্য আমি বলি আমি এক এক করে ২৯৪ টি আসনেই লড়বো।


এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর বুনিয়াদপুর ফুটবল ময়দানে দলীয় বুথ সভার কর্মী বৈঠকে এসে সব জল্পনার অবসান টানলেন দলের সর্বোচ্চ নেত্রী। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল জেলা সভাপতি হিসেবে অর্পিতার ঘোষের উপড় ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জেলায় অর্পিতাই দায়িত্বে থাকবে। ওকে যারা বেকায়দায় ফেলে হারিয়েছিল তারাই বিজেপিতে গেছে। তৃণমূল নেত্রী বলেন সিপিএম, কংগ্রেস বিজেপির সাথে আছে। এই জেলায় অর্পিতা ঘোষ যেভাবে আপনাদের জন্য টাইম দিয়েছে তা আর অন্য কেউ দেয়নি। ও (অর্পিতা) খুব ভাল নাট্য শিল্পী। এ জেলায় কাজ করার সময় ওর এক্সিডেন্ট হয়েছিল। শরীরের হাড়গোড় ভেঙে গিয়েছিল। আমরা ভাবতেই পারিনি অর্পিতা উঠে দাঁড়াবে। ও সেভাবে আপনাদের কাছে কিছুই পায়নি। ওকেই দায়িত্ব দিয়েছি। বক্তব্যে নাম না করে মঞ্চ থেকে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে নিশানায় রাখেন নেত্রী। তিনি বলেন, তৃণমূলের থেকে মুখোসধারী হয়ে বিজেপিকে সমর্থন দিয়েছিল। তাদের বলি একটা নির্বাচনে জয় আসলেই হয়না। সব নির্বাচনে জয় আসতে হয়।

Comments

Popular Posts

লকডাউনে গ্রাম্য গির্জায় আশ্রয় এক অন্ধ মহিলার, সরকারি সাহায্যের আর্জি।

চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসন বালুরঘাট পৌরসভায় যুক্ত হওয়ায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল নিল তৃণমূল।