লকডাউনে গ্রাম্য গির্জায় আশ্রয় এক অন্ধ মহিলার, সরকারি সাহায্যের আর্জি। আজকের বার্তা, বালুরঘাট, ২১ এপ্রিল ঃ- লকডাউনে গ্রাম্য গির্জায় আশ্রয় এক অন্ধ মহিলার। নিজের আত্মীয়রা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য হওয়া সত্তেও মুখ ফিরিয়ে নিয়েছে অন্ধ মহিলার দিক থেকে। জয়ন্তী সোরেন নামের ওই বয়স্ক মহিলার খাবারের ব্যবস্থা করতে হিমশিম গরিব গ্রামবাসীর। লকডাউন এর কারণে বাড়ি ও ফিরতে পারছেন না ওই অন্ধ মহিলা। ফলে সরকারের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন ওই অন্ধ মহিলা। পাশাপাশি গরিব গ্রামবাসীরাও বেশিদিন সাহায্য করতে না পারায়, তারাও চান, সরকার ওই মহিলার পাশে দাঁড়াক। বালুরঘাট থানার খরাইল এর কাছে বাঘবন্দি গ্রামের ঘটনা। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সংসদ অর্পিতা ঘোষ অসহায় মহিলার খবর পেয়ে জানান, আমরা মানুষের পাশে ছিলাম আছি। আমি এইমাত্র খবর পেলাম ওই মহিলার যাতে কোন অসুবিধা না হয় তা দেখার জন্য ভাটপাড়া অঞ্চলকে জানাবো। এই কঠিন পরিস্থিতিতে অসহায়ের সকলের পাশেই দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও প্রশাসনকে বিষয়টি দেখার জন্য জানাবেন তিনি বলে জানিয়েছেন। জানা গিয়েছে, বালুরঘাট থান...